বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় সহপাটিরা
- আপডেট সময় : ০৮:৩২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুথী । গত ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায়। গত ২২শে এপ্রিল নিজ বাসা ডিঙ্গাডোবা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে জুথী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা জহিরুল ইসলাম।
অনেক খোঁজাখুজির পর জুথীর সন্ধান না পেয়ে মানববন্ধন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০ টার বিশ্ববিদ্যালয় চত্বরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষার্থীদের এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২শে এপ্রিল নিজ বাসা ডিঙ্গাডোবা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে জুথী নিখোঁজ হন। প্রায় ১৪ দিন যাবত জুথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।
১৪ দিনেও তাকে খুঁজে না পাওয়ায় আমরা হতাশ। আমরা তার সন্ধান চাই। আমি আমার সহপাঠীকে জীবিত অবস্থায় একবার দেখতে চাই। প্রেম ঘটতি বিষয় হলেও একবার সে আমাদের সাথে যোগাযোগ করতো সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে আমরা আরো কঠোরতর আন্দোলন করবো বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।




















