সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে মহিলা ছিনতাইকারী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
সুমন আহমেদ, সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোজিনা বেগম (৪০) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃত রোজিনার বাড়ি বগুড়ার সোনাতলা গ্রামে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টার হতে টিকেট কাটার সময় গলায় পরিহিত স্বর্নের চেইন ছিনতাই করা কালে ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে জনগন।
এ সময় ছিনতাই হওয়া স্বর্নের চেইন উদ্ধার করেন আম্বিয়া বেগম নামের এক রোগী। আটককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ডিউটি অফিসারের সাথে কথা বলে জানা যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















