ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

সুমন আহমেদ, সিরাজগঞ্জ: শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

১লা মে সকাল ৮টায় পল্লী বিদ্যুৎ চত্ত্বর থেকে র্যালিটি ধানগড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়গঞ্জ উপজেলা শ্রমিক অফিসে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ডা. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক নাসির উদ্দিন। উক্ত র্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী। পৌর আমীর হোসেন আলী। শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মনিরুল ইসলাম জাফর, উপজেলা ইটভাটা মালিক সমিতির সেক্রেটারি ওমর ফারুক খান জুবায়ের , রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হুজাইফা হিজল।

আলোচনা সভায় বক্তরা বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। দেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহণ, প্রযুক্তি-প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়গঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত

আপডেট সময় : ০৯:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫