পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না
কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন ও ৫ দফা দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন ও ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৬ দফা দাবীগুলো হচ্ছে, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।
১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” প্রত্যয় ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
এবং কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।
























