ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমাদের জন্য বিনোদনের কিছুই নেই

রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে চিড়িয়াখানা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।

দর্শনার্থী শিশুরা আক্ষেপ করে বলেন, “এখানে আমাদের জন্য বিনোদনের কিছুই নেই। নেই পশুপাখি, বাঘ-ভাল্লুক। খালি খাঁচা দেখে মন খারাপ হয়ে যায়।”

এ সময় সচেতন নাগরিকরা বলেন, “একটি চিড়িয়াখানার মূল আকর্ষণই হলো পশুপাখি। রাজশাহী চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে প্রায় শূন্য অবস্থায় পড়ে আছে, যা শুধু শিশুদের নয়, পুরো পরিবারের জন্যই হতাশাজনক।”

এসময় উপস্থিত ছিলেন আতাউর রহমান বাঁধন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল ও সাবেক কাউন্সিলর, ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী সিটি করপোরেশন। মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি, জেলা যুবদল রাজশাহী। আজিজুল হক ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপাড়া থানা বিএনপি । কাউসার রহমান সাগর, আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী মহানগর যুবদল সহ শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।

নেতৃবৃন্দ বলেন, “চিড়িয়াখানাকে প্রাণবন্ত করতে হলে পশুপাখি ফিরিয়ে আনতেই হবে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমাদের জন্য বিনোদনের কিছুই নেই

রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫