ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে

জামিনের পর মারধরের শিকার আব্দুল আজিজকে পাঠানো হলো কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, তাড়াশ থানার বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আবদুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টায় ডা. আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। কারামুক্তির পর তাকে জেলা কারাগার চত্বরে মারধর করে ছাত্র-জনতা।

ঘটনার পর রাতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তখন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, সাবেক এমপি আবদুল আজিজকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টা পর আবারও তাকে কারাগারে পাঠানো হলো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে

জামিনের পর মারধরের শিকার আব্দুল আজিজকে পাঠানো হলো কারাগারে

আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫