ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট সময় : ০১:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫