ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরো ৭৬৮ জনকে।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৭৬৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরো ৭৬৮ জনকে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৪১ জনকে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরো ৭৬৮ জনকে।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৭৬৯ জন

আপডেট সময় : ০৩:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫