ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অপারেশন ডেভেল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভেল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিল মুক্ত না হবে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।

রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানী করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিলো তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।
মতবিনিময় সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তা , রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপারেশন ডেভেল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

অপারেশন ডেভেল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

আপডেট সময় : ১০:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫