ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা

রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ৮টি কক্ষে হামলা চালিয়ে অন্তত ৯টি কম্পিউটার ও প্রিন্টার ভাংচুর করেছে।
দূর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন ২ জন। এছাড়াও প্রায় ১ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর বারটায় এসব ঘটনা ঘটেছে।
রাজশাহী রেশন করনিক শাহীনুর রহমান জানান, বারটার দিকে চিনিকলের মৌসুমী কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের এক মন চিনি নিতে আসেন। এসময় তার নিকট চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরো ২০ টাকা চাইলে এনিয়ে তর্ক বিতর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর অন্তত ১০-১২ জনের একদল দুর্বৃত্ত চিনিকলে পৌঁছে রেশন বিভাগে হামলা করে। এসময় রেশম করনিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অভিযোগ রয়েছে এসময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা প্রবেশ করেন প্রশাসনিক ভবনে। দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষে বিভিন্ন আসবাবপত্র সহ ৯ টি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করেন।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, এঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা

রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব

আপডেট সময় : ০২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫