ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ নির্ধারিত হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমাবর্তন অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তার এক ফেসবুক পোস্টে জানান, ‘ভালো-মন্দ মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলছে। একটা ভালো খবর, অনেক চেষ্টার পর আমরা দ্বাদশ সমাবর্তনের একটা তারিখ পেয়েছি। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫। ছয় হাজারের বেশি রেজিষ্ট্রেশন হয়েছে। সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে ২০২৩ সালে ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এরপর ২০২৪ সালের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এবং সদ্য সাবেক দুই উপ-উপাচার্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সম্মতির অনুরোধ জানালে তিনি ওই বছরের ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু ৫ আগস্টের পরে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে ফের স্থগিত হয় এই সমাবর্তন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৩:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫