ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০ টা থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা নগরীর তালাইমারী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

ফলে সকাল থেকে ওই সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুপুরের পর শিক্ষার্থীদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উর্দ্ধতন কর্মকর্তারা গিয়ে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এসময় পুলিশ দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা জানায়, গত ১৬ ডিসেম্বর নগরের পদ্মা আবাসিক এলাকার হজের মোড়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় কিছু ব্যক্তি দফায় দফায় রুয়েটের ছাত্রদের উপর হামলা চালান। এতে রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত হন। এছাড়া রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক সহযোগী অধ্যাপত ড. মো. আব্দুল্লাহ আল মামুনও আহত হন। এ নিয়ে পরদিন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এরপর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রুয়েট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিদের শাস্তির আওতায় না এনে জামিন দেয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই হামালার ঘটনায় আসামিদের শাস্তির আওতায় না আনা হলে পরবর্তীতে কোন অপ্রিতীকর ঘটনা ঘটলে তার দায় পুলিশ-প্রশাসনের।

এরই মধ্যে শিক্ষার্থীরা খবর পান মামলার অন্য চার আসামিও আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। এতেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রুয়েটের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘আসামিরা সবাই জামিন পেয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। তারা সড়ক অবরোধ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দিয়ে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪