বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহী নওহাটার ব্রিজ এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহী নওহাটার ব্রিজ এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা।
দুপুর ১টা থেকে মহাসড়কের উপর উঠে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রাজশাহী থেকে শুধুমাত্র নওগাঁ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ছেড়ে আসা বাস রাজশাহীর মোহনপুর পর্যন্ত এসে আবার নওগাঁয় ফিরে যাচ্ছে। এছাড়া সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিএনজি চালকরা বলছেন, গতকাল সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাদের ওপর আক্রমণ করে তাদের বহু সিএনজি ভাংচুর ও চালকদের আহত করেছে। তানোরের সিএনজি চালকদের গন্ডগোলের সূত্রপাত ধরে তারা আমাদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত সাক্ষেপে বিচার দাবি করছি। আগামি ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন এর বিচার করতে না পারলে আমরা লাগাতার আন্দোলনে যাবো।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আজ সকালে বাস চলাচল করার সময় সিএনজির চালকেরা নওহাটায় দুইটি বাস ভাংচুর করেছে। এজন্য আতঙ্কে ওই রুটে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বাস মোহনপুর পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি
























