ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে প্রধান উলদেষ্টাকেও ছাড় দেয়া হবে না: সারজিস আলম

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকেউ ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেচেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দালাল নয়। ক্ষমতা পিপাসু নয়। এই জুলাই গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করছি ইভেন প্রফেসর ড. ইউনুসও যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না।

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের মানুষ জনগণ তার বিচার করবেন।

তিনি আরো বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলী করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বানিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।

এর আগে তিনি শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ করেন। তাদের কাছে গিয়ে কথা বলেন। পরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। রাজশাহী বিভাগের ৬৩ টি শহীদ পরিবারের মধ্যে ৪৬ টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে । প্রতিটি শহীদ পরিবারকে পাঁচলাখ টাকা করে সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও রাজশাহী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দসহ ৪৬ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে প্রধান উলদেষ্টাকেও ছাড় দেয়া হবে না: সারজিস আলম

আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪