রাজশাহীতে ট্রেনের নিচে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রেনের নিচে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আর্জিনা বেগম চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন।
পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সকাল ৬ টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে।
তিনি বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন। তাই কোন আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি























