ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম স্থান অর্জনকারী Team AlgaeN ভিসা জটিলতায় যাওয়া হলো না চীনে

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ভারত ও বুয়েটকে হারিয়ে দক্ষিণ এশিয়াতে প্রথম স্থান অর্জন করেছে Team AlgaeN ,তবে ভিসা জটিলতায় যাওয়া হলোনা চীনে।

গত অক্টোবর মাসে জাতিসংঘের অঙ্গসংগঠন ESCAP (The United Nations Economic & Social Commission for Asia & South Pacific) কতৃক অনলাইনে আয়োজিত হয় “Youth Voice Competition” উক্ত প্রতিযোগিতায় কয়েকটি ধাপে বাছাইয়ের পরে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে তিনটি টিম বাছাই করা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশের Team AlgaeN, বুয়েটের টিম এবং ভারতের একটি টিম। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে সাফল্যের পর, Team AlgaeN দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রথম স্থান অর্জন করে এবং তারা চীনের Chengdu শহরে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

আগামী ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল রাউন্ড শেষে, Team AlgaeN ১ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক শহরে Sustainable Energy বিষয়ে জাতিসংঘের একটি অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল। তারা ৫ ডিসেম্বর দেশে ফিরার পরিকল্পনা করেছিল।

Team AlgaeN এর সদস্যরা হলেন রাজশাহী শহরের কৃতি সন্তান তানভীর আহমেদ, ইরাম আজমাইন মুগ্ধ, রাজন্যা ত্রিধা এবং সামিউস সাবিক সূত্র।

ভিসা জটিলতার বিষয় নিয়ে টিমের সদস্য তানভীর আহমেদ বলেন, প্রথমবার ভিসা করতে যাওয়ার কারণে নানা সমস্যা হয়েছে। আর আমাদের পাসপোর্ট হাতে পেতে দেরি হয়েছিল। যার জন্য নিদিষ্টি যে সময় ছিল সেটি কমে এসেছিল। আর ভিসা করতে গিয়ে  কিছু পদ্ধতি থাকে তার মধ্যে টি ফর্ম প্রয়োজন ছিল । আমরা আমাদের টিমের পক্ষে কমিটির কাছে ইমেইল করেছিলাম যেন সেটি আমাদের দেয়। কিন্তু সময় সাপেক্ষ বিষয় বলে তারা সেটি দেয় নি। তবে তারা বলেছিল যে কাগজ পত্র আছে সেগুলো দিলেই ভিসা দিয়ে ‍দিবে। আর আমরা রাজশাহীর বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন এপ্লাই করতে । কিন্তু সময়ের কারণে ও আমাদের ভিসার যে কাইটেরিয়া থাকে সেটি না পুরণ হওয়ায় এপ্লাই করতে পারিনি। যার জন্য আমাদের যাওয়া হচ্ছেনা।

তারা আরো  জানান, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও তারা ভিসা জটিলতার কারণে এবার অংশগ্রহণ করতে পারছেন না, যা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। “মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সুপারিশে যদি দ্রুত ভিসা পাওয়া যেত, তবে আমরা দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করতে সর্বাত্মক চেষ্টা করতাম।”

তবে, তারা নিজেদের সাফল্য নিয়ে আনন্দিত এবং বলেছেন, Team AlgaeN দক্ষিণ এশিয়া অঞ্চলে বুয়েট ও ভারতের দলকে হারিয়ে প্রথম স্থান অর্জন করতে পেরে গর্বিত।

এদিকে, Team AlgaeN এর সদস্যরা জানান যে, ভবিষ্যতে সুযোগ পেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে আরও বেশি সাফল্য অর্জন করার জন্য প্রস্তুত থাকবে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথম স্থান অর্জনকারী Team AlgaeN ভিসা জটিলতায় যাওয়া হলো না চীনে

আপডেট সময় : ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪