ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশকে ‘পুরোপুরি বিশৃঙ্খল’ বললেন ট্রাম্প, মোদিকে বললেন ‘ভালো বন্ধু’, এমন মন্তব্য কেন?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ এখন ‘পুরোপুরি বিশৃঙ্খল’ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন।

দেশটির নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আক্রমণের অংশ হিসেবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন প্রসঙ্গ তুলে ধরেন সাবেক মার্কিন প্রেসিডন্ট। সেখানেই তিনি এসব মন্তব্য করেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।”

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে ভারত দাবি করে আসছে, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন।

পোস্টে ট্রাম্প আরও বলেন, তিনি যিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটত না।

জো বাইডেন ও কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে হিন্দুদের উপেক্ষা করেছেন বলেও ট্রাম্প মন্তব্য করেন।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু জনগোষ্ঠী এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়েও লিখেছেন পোস্টে। বলেছেন, “উগ্র বামপন্থিদের ধর্ম বিদ্বেষ থেকে আমরা আমেরিকান হিন্দুদের রক্ষা করব। আমরা স্বাধীনতার জন্য লড়াই করব। এছাড়া (নির্বাচিত হলে) আমার প্রশাসনের মাধ্যমে ভারত এবং ভালো বন্ধু নরেন্দ্র মোদির সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ব।”

সবশেষে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে লড়ছেনব গত নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোট পেতেই রিপাবলিকান প্রার্থী বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ করেন বলে ধারণা।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর ভারতও অভিযোগ করে আসছে বাংলাদেশে সংখ্যালঘুরা ‘ব্যাপক নির্যাতনের’ শিকার হচ্ছে, যদিও বাস্তবতার সঙ্গে তা মেলে না।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে ‘পুরোপুরি বিশৃঙ্খল’ বললেন ট্রাম্প, মোদিকে বললেন ‘ভালো বন্ধু’, এমন মন্তব্য কেন?

আপডেট সময় : ০৩:৫২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪