ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের দপ্তরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নাগরিক সেবা, রাজশাহী নগরীর উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সুশাসন নিশ্চিতসহ ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নমুলক কার্যক্রমের ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রগুলোর ইতিবাচক অবস্থান প্রত্যাশা করেন তিনি।

স্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত রাজশাহী এডিটরস ফোরামের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। এসময় বিভাগীয় কমিশনার বিভিন্ন কার্যক্রম এবং সিটি কর্পোরেশন নিয়ে তাঁর উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন। তিনি নাগরিক সেবা সহজ করা, নগরীর যানজট কমানো, কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যাগের কথা তুলে ধরেন। এসব কার্যক্রমে স্থানীয় সংবাদপত্রসহ সাংবাদিকদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন। এসময় সাংবাদিক প্রতিনিধিরা রাসিকের কার্যক্রম, নাগরিক সেবা সহজিকরণ, যানজট নিয়ন্ত্রণ, নগরীর উন্নয়ন কর্মকাণ্ডসহ নানান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এডিটরস ফোরামের প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দপ্তর সম্পাদক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব ও উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪