ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাশরাফির বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার পল্লবী থানায় এই মামলাটি করা হয়।

পল্লবীর ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাতে দলটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক মামলা না, এটা একটা ব্যবসায়ীক মামলা। মাশরাফিকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে।”

মামলায় বাদী অভিযোগ করেছেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের একজন জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেন। সে সময় সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, “রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির অজ্ঞাত এক কর্মকর্তা সারোয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এ সময় তিনি যেন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও দিয়েছিলেন শুভ্র।”

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে এর আগে গত ১০ সেপ্টেম্বর মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।

২০১৮ সালে প্রথমবারের মতো নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসনে টানা দ্বিতীয়বার সংসদ সদ্য নির্বাচিত হন। জাতীয় সংসদের হুইপের দায়িত্বও পান তিনি।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাশরাফির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪