ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বেড়েছে দুর্ভোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গত বুধবার থেকে দিনভর বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি, আবার কখনো ভারী বর্ষণ হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও হয়েছে দুর্ভোগের কারণ।

শহর ঘুরে দেখা গেছে, শহরের নিচু এলাকাগুলোর রাস্তাঘাটেও হাঁটুপানি জমে গেছে। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ঠিকমতো নালা পরিষ্কার না করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে শহরবাসীর অভিযোগ।

নগরের সাহেববাজার, জিরো পয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশ কিছু নিচু এলাকায় গিয়ে দেখা গেছে, এসব এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে। শহরতলির বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেশি।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বেড়েছে দুর্ভোগ

আপডেট সময় : ০২:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪