ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পদ্মায় পানি বৃদ্ধি : চাঁপাইনবাবগঞ্জে তলিয়েছে ১৩৬৪ হেক্টর ফসলি জমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে পানিতে নিমাঞ্চলের আবাদি জমি তলিয়ে গেছে। একইসঙ্গে জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পরীসংখ্যান অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পাঙ্খা পয়েন্টে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীতে ২১ দশমিক ১৫ মিটার পনির স্তর রেকর্ড করা হয়েছে। বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মহানন্দা ও পূণর্ভবা নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে।

পদ্মা তীরবর্তী মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ দিন ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত। নিম্নাঞ্চলে কৃষকের আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে মাষকলাই, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আখসহ বিভিন্ন ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। কৃষকরা বলছেন- কিছুদিন আগেই অধিকাংশ চাষি জমিতে মাষকলাই বীজ রোপণ করেছেন তারা। হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তাদের জমি ডুবে গেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলাজুড়ে ১ হাজার ৩৬৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে চাঁইনবাবগঞ্জ সদর উপজেলায় ২১২ ও শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ১৫২ হেক্টর জমি পানিতে তলিয় গেছে। নিমাঞ্চলের এসব আবাদি জমিতে মাষকলাই, ধান, সবজি, আখ ও তিলসহ অনান্য ফসল চাষ হচ্ছে।

এদিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। ক্লাস বন্ধ থাকা নারায়ণপুর দারুল হোদা আলিম মাদাসার সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে মাদরাসার ক্লাসরুমগুলোয় পানি ঢুকেছে। সেজন্য গতকাল রোববার থেকে পাঠদান বন্ধ রয়েছে। এই মাদরাসায় সাড়ে ৪০০জন শিক্ষার্থী রয়েছেন।’

আবাদি জমি পানিতে নিমজ্জিত হওয়ার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা আনিসুল হক বলেন, ‘এখন অনেক জমিতে কৃষকরা মাষকলাইয়ের বীজ বুনেছেন। মাঠপর্যায়ের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি পানিতে আক্রান্ত হয়েছে মাষকলাই জমি। অনান্য ফসলি জমিও ডুবেছে কিন্তু সেগুলো পরিমাণে খুবই কম।’

তিনি আরও বলেন, ‘আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে পানি কমে গেলে, কৃষকরা অনেক রিকভারি করতে পারবেন। তারপরেও আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের সবধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।’

জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না। খোঁজ নেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের তথ্যপ্রদানকারী কর্মকর্তা আবু সোয়েব বলেন, ‘গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে পানি বাড়ছে। জেলার নিমাঞ্চলের আবাদি জমিগুলো পানিতে ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে পানি কমে যাবে।’

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মায় পানি বৃদ্ধি : চাঁপাইনবাবগঞ্জে তলিয়েছে ১৩৬৪ হেক্টর ফসলি জমি

আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪