সংবাদ শিরোনাম ::
১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে।
রবিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। আমানতের সুরক্ষা বীমার পরিমাণ ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি





















