ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন মো: আবু সুফিয়ান

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৩:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান।
আজ ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত আরএমপি কমিশনারকে স্বাগত জানান।

পরবর্তীতে সকাল ১১:০০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপিতে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন। উক্ত সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

নবযোগদানকৃত আরএমপি’র পুলিশ কমিশনার ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি ট্যুরিষ্ট পুলিশ ঢাকায় কর্মরত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন মো: আবু সুফিয়ান

আপডেট সময় : ০৩:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪