ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে বললেন, হলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করেছি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আটকের পর ছাত্রলীগের করা নানা অপকর্মের স্বীকারোক্তি দিয়েছেন এই কর্মী। রবিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে ঢুকলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে বেঁধে রাখে।

আটককৃত ছাত্রলীগকর্মী হলেন আল আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর হল শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলামের অনুসারী ছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী তার কক্ষ তল্লাশি করে মদের বোতল পেয়ে আটক করে নিয়ে যায়। তাকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

আটককৃত কর্মী বলেন, আমি মূলত সিট পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলাম। তাছাড়া শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগ সভাপতি মমিন আমার এলাকার হওয়ায় তার রুমে ৭-৮ মাস থেকেছি। তবে আমি গত তিন মাস কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।

এসময় হল সভাপতি মমিনের সিট বাণিজ্য, ছাঁদে বসে ছাত্রলীগ নেতাদের একসাথে ফেনসিডিল এবং গাঁজা সেবনসহ নানা অপকর্ম তুলে ধরেন।

সাধারণ শিক্ষার্থীরা এই কর্মী সম্পর্কে জানান, সে হল ছাত্রলীগের সক্রিয়কর্মী ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। হলের বিভিন্ন তথ্য ছাত্রলীগের নেতাকর্মীর কাছে পাঠাতো এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করত।

সার্জন আব্দুস সালাম এ বিষয়ে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকর্মী অভিযোগে একজনকে আটক করে রেখেছে। আমরা তার রুম তল্লাশি করে মদের খালি বোতল পেয়েছি। ওই কর্মী ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছে। আমরা থাকে মতিহার থানায় হস্তান্তর করব।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে বললেন, হলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করেছি

আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪