সংবাদ শিরোনাম ::
দেশেই আছি, আমাকে কেউ আটক করেনি: হারুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে—এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি বলে দাবি করেছেন পুলিশের এই কর্মকর্তা।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি গণমাধ্যম কর্মীকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমি সকালে অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি।
দেশ ছাড়ার চেষ্টার বিষয়ে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘আপনারা (সংবাদকর্মীরা) বলছেন আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি! এ ধরনের কিছু বলছেন না-কি? আমি কালকে কেমনে যামু? গতকাল তো ফ্লাইট বন্ধ ছিল। ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে। তা আমি কালকে কীভাবে যাবো? এটা তো রিউমার!’
প্রসঙ্গনিউজ২৪/জে.সি




















