দুর্বৃত্তদের হাতে নরুল ইসমাল নামের এক যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় নুরুল ইসলাম (৩২) নামের এক যুবকের পা কেটে নিলো দুর্বৃত্তরা ৷ এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে।
আজ ১৬ জুন অনুমান ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন মুরারীপুর আইয়ুব আলীর বাড়ির মেইন গেটের সামনে মোঃ নুরুল ইসলাম (৩২) ফজরের নামাজ পড়ে হাটাহাটি করার জন্য বাইরে গেলে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ তাহার শরীরের ডান পায়ে (মাজার নিচে) হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে আইয়ুব আলীর বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মৃত লাশ হাসপাতালের মরচুয়ারীতে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে দামকুড়া থানা অফিসার ইনচার্জ বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের দ্রুত খুজে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গগত, নরুল ইসলাম (৩২) এর বাড়ি মুরারীপুর গোরস্থানের পাশে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি
























