রাজশাহী রেলওয়ের ভবনের বিভিন্ন (রুমে) রাতে মাদকের আড্ডা বসায়, এতে যুক্ত হয় রাজনৈতিক ছত্রছায়া থাকা অন্যান্য বহিরাগতরাও
রেলওয়ে দপ্তর যেন মাদক সেবনের কারখানা; নিরাপত্তার বাহিনীর ভিডিও ফাঁস
- আপডেট সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে রেলের এক দপ্তরে বসে মাদক সেবনের অভিযোগ উঠছে।
সম্প্রতি এমনই বেশ কয়েকটি ভিডিও প্রসঙ্গনিউজ২৪ নিউজের হাতে এসে পৌঁছিছে।
মাদকসেবনের অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হলেন, সিপাহী সাদ্দাম হোসেনে এবং শাহিনুর রহমান । তারা দুজনেই রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে আরবিআর শাখার নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছেন।
মাদক সেবনের বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, (আরএনবি) ওই দুই নিরাপত্তা কর্মী রেলওয়ে ভবনের একটি দপ্তরে বসে ইয়াবা সেবন করছে।
প্রথম একটি ভিডিওতে দেখা যায়, সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে । এর কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছে। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান। এরপর তার কথা বলা শেষ হলে দুজনই একসাথে মাদকআড্ডায় মেতে উঠে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এমন মাদক সেবনের কর্মকাণ্ড। রাজাহী পশ্চিম রেলওয়ের একটি দপ্তরকে বানিয়ে তুলেছেন মাদক সেবনের কারখানা। দীর্ঘদিন ধরে গোপনে চালাতেন এমন কর্মকান্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক (আরএনবি) নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান, সাদ্দাম ও শাহিনুর তারা নিয়মিত মাদক সেবনের সাথে জড়িত। প্রায় সময়ই তারা রাজশাহ রেলওয়ের ভবনের বিভিন্ন (রুমে) রাতে মাদকের আড্ডা বসায়। এতে যোগ দেয় রাজনৈতিক ছত্রছায়া থাকা অন্যান্য বহিরাগতরাও। তাদের এমন কর্মকাণ্ড চললেও রাজনৈতিক ছত্রছায়া তারা থাকে বলে ভয়ে কেউ মুখ খুলতে পারেনা বলে অভিযোগ তাদের।
ভিডিও সত্যতা জানতে (আরএনবি)’র নিরাপত্তা কর্মী অভিযুক্ত সিপাহী শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনা সত্যতা স্বীকার করে এবং প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা চালায়।
অপর অভিযুক্ত সাদ্দাম হোসেন কে মুঠোফোনে কল দেয়া হলে , তিনি ফোনটি বন্ধ করে দেন।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল (আরএনবি) শাখা চিফ কমান্ডার আসহাবুল ইসলাম জানান, যদি এমন ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাসপেন্ড করা হবে। এমনকর্মকাণ্ডে ছাড় দেয়ার কোন সুযোগ নাই বলেও জানান এই কর্মকর্তা ।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি























