ডা. অর্ণা জামান স্বাচিপের সা.সম্পাদক নির্বাচিত হওয়ায় মতিহার থানা ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ- কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা.আনিকা ফারিহা জামান অর্ণা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে মতিহার থানা ছাত্রলীগ, রাজশাহী মহানগর।
শুক্রবার (২৪ মে) বিকেলে নগরীর তালাইমারি মোড় থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে ভদ্রা সড়ক হয়ে রুয়েটের সড়ক প্রদিক্ষণ করে আবারও একই স্থানে এসে শেষ করা হয়।
র্যালী শেষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ডা. অর্ণা জামানের মতো যোগ্য নেতাকে স্বাচিপের রাজশাহী জেলার নেতৃত্ব তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ নেতৃত্ব ডা. অর্ণা জামানের হাত ধরেই স্বাচিপ সামনের দিকে এগিয়ে যাবে।
প্রসঙ্গনিউজ২৪/জে.সি























