ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ম্যান ইউ শিবিরে বড় আঘাত, ছিটকে গেলেন ভারানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুঃসময়ের থাবায় জর্জরিত ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরেকটি বড় আঘাত। মৌসুমের শেষ দিকের এই গুরুত্বপূর্ণ সময়ে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন রাফালেন ভারানে। পেশির চোটে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ ডিফেন্ডারকে।

শেষ নয় এখানেই। চোটে পড়েছেন আরেক ডিফেন্ডার জনি ইভান্সও। তার চোট অবশ্য গুরুতর নয় ততটা। আপাতত বোর্নমাউথের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনি।

গত সপ্তাহে চেলসির বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে চোট পান দুজনই। পরে লিভারপুলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি কেউই। সেই অনুপস্থিতিই দীর্ঘায়িত হচ্ছে আরও। মৌসুমের একেবারে শেষ প্রান্তে ভারানে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
ফুটবলারদের একের পর এক চোটাঘাতে মৌসুমজুড়েই ভুগতে হয়েছে ইউনাইটেডকে। বিশেষ করে, রক্ষণভাগে তাদেরকে সমস্যা পড়তে হয়েছে বেশি। দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও ভিক্তর লিন্ডেলফ মাঠের বাইরে আছেন আগে থেকেই। এছাড়াও বেশ কিছুদিন মাঠে নামতে পারবেন না লুক শ। গত বছর হাঁটুর চোটের পর এখনও ফিরতে পারেননি লেফট-ব্যাক তাইরেল মালাসিয়া।

ইংলিম প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা তাদের আর নেই বললেই চলে। চারে থাকা টটেনহ্যাম হটস্পার এগিয়ে আছে ১১ পয়েন্টে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যান ইউ শিবিরে বড় আঘাত, ছিটকে গেলেন ভারানে

আপডেট সময় : ০৩:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪