ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল   হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার   কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ইসির সম্মতি ছাড়া নির্বাচন কর্মকর্তাদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার ‎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ড. হেলাল বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬ খালেদা জিয়া ইস্যুতে কথা রাখল না এনসিপি

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে দশজনের দল এভারটনকে। এই জয়ে ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে অলরেডরা।

এদিন অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। যদিও ম্যাচের ৩৭ মিনিটে এভারটন দশজনের দলে পরিণত হয়। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফুলব্যাক অ্যাশলে ইয়াং। দশজন নিয়েও লিভারপুলের সঙ্গে দারুণ লড়াই করে দ্য টফিসরা।

গোল মিসের মহড়া শেষে ৭৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৭) আরও একটি গোল করেন তিনি। এ সময় নুনেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান মিশরীয় এই স্ট্রাইকার।

তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ফ্রান্সের ক্লাব তুলুজের মুখোমুখি হবেন সালাহ-নুনেজরা।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

আপডেট সময় : ০৩:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩