ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহীতে কোচিং পড়ানোর আড়ালে মাদক ও অস্ত্রের কারবার করতেন মজনু

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০১:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে কোচিং পড়ানোর আড়ালে মাদক ও অত্রের কারবার করতেন মজনু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ সাগরকে (৪০) গ্রেপ্তার করে।

র‌্যাব ৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করেন।

গ্রেপ্তার মজনু আহমেদ সাগর নগরীর কাদিরগঞ্জ মোড়ের নর্থ ব্রীজ স্কুল, বাটার মোড়ে ওয়েবে কোচিং সেন্টার ও উপশহরের সাগর সাইন্স কোচিং সেন্টারের মালিক। তিনি নবম ও দশম শ্রেণীর ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ান। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কোচিং পড়ানোর আড়ালে মাদক ও অস্ত্রের কারবার করতেন মজনু

আপডেট সময় : ০১:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩