ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী সিটি করপোরেশন: ঠিকাদারকে বাঁচাতে কর্তাদের ‘বলির পাঁঠা’ বানায় রাসিক জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই: মিয়া গোলাম পরওয়ার ৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী ফিলিস্তিনিদের নানাভাবে গায়েব করে দিচ্ছে ইসরাইল জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে ‘লিগ্যাল এইড’ ধারণা দিয়েছিলেন পুঠিয়ায় ধর্ষণ মামলা থেকে বাঁচতে মিথ্যা বিয়ে! দুই মাস পরে তালাক ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

ইদে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। শনিবার (২২ এপ্রিল) পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এদিন দুপুর দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

অন্যদিকে বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হন। অন্যদিকে বিকেল ৫টার দিকে কাথম মোড়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল নামে একজন নিহত হন।

এ ছাড়া দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন। পাশাপাশি এদিন বিকেলে বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন।

অন্যদিকে যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। একই দিনে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাজী সিয়াম (২৪) নামের অপর এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আর মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইদে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১৩

আপডেট সময় : ০২:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩