ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারীদের আটক করেছে পুলিশ, আটক ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারীদের আটক করেছে পুলিশ, আটক ৫

নিউজ ডেস্ক:

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের গহীন বনের আড়কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন-বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে ফজলু হাওলাদার, ফারুক মৃধার ছেলে রনি মৃধা, মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার, জব্বার হাওলাদারের ছেলে হাসান হাওলাদার ও মান্নান জমাদ্দারের ছেলে ফয়সাল জমাদ্দার।

আটক জেলেদের কাছ থেকে ৩ বোতল কীটনাশক, তিনটি ডিঙি নৌকা, ৬ হাজার ৭২৫ ফুট জাল, একটি সোলার ব্যাটারি, একটি সোলার প্যানেল, আটটি পানির ড্রাম, পাঁচটি প্লাস্টিকের মাছের ঝুড়ি, দুটি দা, দুটি কুড়াল, ৯০টি সুন্দরীর কচা (সুন্দরীর ছোট গাছ), দুটি ককসিট ও পাঁচটি পাতিল জব্দ করা হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, সুন্দরবনের গহীনে আড়কোদালিয়া এলাকায় একদল জেলে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতি নেয়ার সংবাদ পেয়ে বনরক্ষীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে জেলেরা নৌকায় অবস্থান করছিল। তাদের নৌকা তল্লাশি করে তিন বোতল কীটনাশক পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গনিউজবিডি/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারীদের আটক করেছে পুলিশ, আটক ৫

আপডেট সময় : ০২:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩